অধ্যাপক নার্গিস বেগমের সাথে শিক্ষক নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া যশোরের নেতারা।

মঙ্গলবার রাতে তারা জেলা বিএনপির আহ্বায়কের বাসভবনে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক ইবাদত খান, সহকারী মহাসচিব অধ্যাপক আমিনুর রহমান মধু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, আন্তর্জাতিক সম্পাদক আমিনুর রহমান পিন্টু প্রমুখ।