অধ্যাপক একে আজাদ খাঁন আমাদের গ্রাম পরিদর্শন করেছেন

0

রামপাল (বাগেরহাট) বাগেরহাট॥ বাগেরহাটের রামপালে ‘আমাদের গ্রাম’ পরিদর্শন করেছেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এ কে আজাদ খাঁন।
রবিবার সকালে উপজেলার ঝনঝনিয়া গ্রামে আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত ধারণা নেন তিনি। পরে ডিজিটাল স্বাস্থ্য সেবা কেন্দ্রের সভা কক্ষে ডায়াবেটিস ও অসংক্রামক রোগ নিরাময়ে করণীয় সম্পর্কে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম ‘আমাদের গ্রাম’ প্রকল্পের কর্মকান্ড এবং ডাটাবেইজ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এ সময় ‘আমাদের গ্রাম’ ডিজিটাল স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বারডেম হাসপাতালের উপদেষ্টা পরিষদের সভাপতি আব্দুল মুয়ীদ চৌধুরী, বারডেম হাসপাতালের পরিচালক আহমেদ আলী, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, আমাদের গ্রাম প্রকল্পের পরিচালনা পরিষদের সদস্য শেখ বজলুর রহমানসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমাদের গ্রাম প্রকল্পের সকলকর্মীবৃন্দ।