যশোরে ব্রাদার টিটোস হোমে পিঠা উৎসব

0

যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোমে শীতকালীন পিঠা উৎসব হয়েছে। শনিবার দুপুরে স্কুল আঙিনায় ছিল এই আয়োজন। শিক্ষার্থী ও অভিভাবকেরা তাদের নিজ হাতে তৈরি পিঠা নিয়ে উৎসবে হাজির হন। ১৫টি স্টলে পিঠা বিক্রি করা হয়। উৎসবে চিতই, পাকান, ভাপা, সুজি পিঠা, ডিম পিঠা, ঝুলিয়া, টেবুয়া, হালুয়াসহ রকমারি পিঠার সমাহার ছিল। উৎসবের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের প্রত্যেককে একটি করে বই উপহার দেন ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ অধ্যক্ষ আলী আজম টিটো ও যশোরের কাগজের যুগ্ম সম্পাদক সালমান হাসান রাজিব। বিজ্ঞপ্তি