অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

লোকসমাজ ডেস্ক ।। অগ্রণী ব্যাংক পিএলসি-এর ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন, কোর ডিপোজিট সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, CMSME খাতে ঋণ বিতরণ, শ্রেণীকৃত ঋণ হ্রাস এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় যশোরের পিটিআই অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে খুলনা সার্কেলাধীন অঞ্চলসমূহের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, যশোর অঞ্চলাধীন সকল শাখা ব্যবস্থাপকসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক জনাব মোঃ নূরুল হুদা।

সভায় সভাপতিত্ব করেন যশোর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোঃ রোকন উদ্দিন। এ সময় অগ্রণী ব্যাংক পিএলসি-এর জিয়া পরিবারের অফিসারদের সংগঠন ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ হিরু মল্লিক ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মত বিনিময় করেন এবং ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান জানান।