২৮ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে ২৮ বলে সেঞ্চুরি করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ৫০ ওভারের ক্রিকেটে ২৮ বলে সেঞ্চুরি করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। লিস্ট এ ক্রিকেটে এটিই এখন দ্রুততম সেঞ্চুরির কীর্তি।

এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমে এই রেকর্ড গড়েন সূর্যবংশী।

এর আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাগার্কের দখলে। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।