ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

0
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। পরবর্তীতে তাকে ডিবির নিকট হস্তান্তর করা হয়।। ফাইল ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে এসআরবি-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

পরে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এসআরবি তাকে তাদের কাছে হস্তান্তর করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ তাঁর বিরুদ্ধে থাকা অনেকগুলো মামলার মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র এবং ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আদালত তাদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দিয়েছিলেন।