কালিয়ায় আগুনের গুজব: দেশের স্বার্থের চেয়ে কি বড় দলীয় রাজনীতি?

সাধু সাবধান! দেশ সামলান | কালিয়ার ঘটনাকে ঘিরে অপপ্রচার, রাজনীতির দায় কতটুকু?

0

নড়াইলের কালিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে। ভারতের কয়েকটি গণমাধ্যমেও প্রচারিত হয় সাম্প্রদায়িক হামলার অভিযোগ। কিন্তু সরেজমিন অনুসন্ধানে পাওয়া গেছে ভিন্ন চিত্র। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, বাসিন্দা ও পুলিশের বক্তব্যেও উঠে এসেছে এসব প্রচারের সঙ্গে বাস্তবতার বড় ধরনের অমিল।

কালিয়ায় বিএনপির দুই নেতাকর্মী হত্যার ঘটনা এবং পরবর্তী সময়ে বেন্দারচর এলাকায় বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫ থেকে ৩০টি বাড়ি। কিন্তু অনুসন্ধানে আগুনে ক্ষতিগ্রস্ত কোনো হিন্দু পরিবারের বাড়ি শনাক্ত হয়নি।

তাহলে প্রশ্ন উঠছে, প্রকৃত ঘটনাকে আড়াল করে সাম্প্রদায়িক হামলার অপপ্রচার কেন? কারা ছড়াচ্ছে এসব বিভ্রান্তিকর তথ্য? দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে কারা?

বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেম, রাজনৈতিক দায়িত্বশীলতা এবং জাতীয় স্বার্থের প্রশ্নগুলোকে সামনে রেখে লোকসমাজের এই বিশেষ ভিডিও প্রতিবেদন।

সাধু সাবধান! দেশ সামলান।

প্রতিবেদনটি দেখুন, মতামত জানান এবং তথ্যভিত্তিক আলোচনা ছড়িয়ে দিতে শেয়ার করুন।

লোকসমাজের সংবাদ, অনুসন্ধান, বিশ্লেষণ ও ভিডিও প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

ওয়েবসাইট: https://loksamaj.com/