রামপালে নানা আয়োজনে কন্যাশিশু দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

0
বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।। ছবি: লোকসমাজ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে কন্যাশিশু দিবস পালিত হয়েছে র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি পরবর্তী এই আলোচনা সভা অনুষ্ঠানে কর্মকর্তা ও অতিথিবৃন্দ দিবসটির নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা। দিবসটির তাত্পর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।