মধুমতিতে গোসলে নেমে কিশোরী নিখোঁজ, সন্ধানে ডুবুরি

0

নড়াইল সংবাদদাতা, লোকসমাজ :
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘাঘা এলাকায় মধুমতি নদীতে নানীর সাথে গোসল করতে নেমে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নিখোঁজ হয়েছে রোববার দুপুরে। ১৮ ঘন্টা অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ওই তার। সোমবার সকালে তার সন্ধানে কাজ শুরু করেছে খুলনা থেকে আসা ডুবুরিদল।

স্বজনরা জানান, , কিশোরী সীমা খানম পাশ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানী বাড়িতে থাকতো। রোববার বেলা ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সীমা। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোন সন্ধান মেলেনি। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ (সোমবার) সকালে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযান চলমান রয়েছে।