মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ দেশবিরোধী অসম মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, যশোর জেলার উদ্যোগে সোমবার বিকাল ৫টায় দড়াটানা ভৈরব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সিপিবি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসানের সভাপতিত্বে এবং সিপিবি নেতা মহিবুল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এতে বক্তব্য প্রদান করেন সিপিবি যশোর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মজনু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা অধ্যাপক ইসরারুল হক, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় নেতা তসলিম উর রহমান, ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান, সংগঠনের জেলা সদস্য সচিব কমরেড হাচিনুর রহমান এবং বাসদ নেতা অ্যাডভোকেট ইমরান খান।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো অসম ও সাম্রাজ্যবাদী চুক্তি দেশের সচেতন জনগণ মেনে নেবে না। তারা অবিলম্বে প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের জোর দাবি জানান।

একইসঙ্গে দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বক্তারা।