ঈদের ছুটির পর খুলনা বিভাগে ফের বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫ হাজার ৭১৪ জন শিশু। এ সময়ে মারা গেছে ২৩ জন।

0
খুলনা বিভাগে হাম সংক্রমণ

খুলনা ব্যুরো : ঈদের ছুটির সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমলেও এখন আবার বাড়তে শুরু করেছে। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫ হাজার ৭১৪ জন শিশু। এ সময়ে মারা গেছে ২৩ জন।

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়া জেলায়। সেখানে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৬৯ জন শিশু।

এ ছাড়া বিভিন্ন জেলায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা হলো—

জেলা

রোগী সংখ্যা

খুলনা

৭৬৬

যশোর

৭৩৩

মাগুরা

৭২১

ঝিনাইদহ

৪১১

মেহেরপুর

৪১০

নড়াইল

২৯৬

চুয়াডাঙ্গা

২৮৭

বাগেরহাট

২৪৩

সাতক্ষীরা

১৭৪

স্বাস্থ্য বিভাগ বলছে, সংক্রমণের গতি আগের তুলনায় কিছুটা কমলেও প্রতিদিনই নতুন শিশু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। তাই অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।