এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ

0
যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : এফসিপিএস প্রশিক্ষণের অধ্যাদেশ বাতিল, কার্যকর ও যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ন্যায্য ভাতা প্রদানের দাবিতে যশোরে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় একটি মিছিল বের হয়। এ সময় প্রায় শতাধিক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।
বক্তারা বলেন, এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত বিদ্যমান অধ্যাদেশ বাতিল করে একটি কার্যকর ও সময়োপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য ভাতা নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশ থেকে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল থেকে এক ঘণ্টা কর্মবিরতি ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক মিরাজ আল মান্না, সিনিয়র সহ-সভাপতি কাজলা এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন।