দ্বিতীয় দিনের মতো যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
বুধবার দ্বিতীয় দিনের মতো যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে বুধবার দুপুর ২টায় যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা তিন দফা দাবি তুলে ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীরা বলেন, চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে হবে। এছাড়া যেসব বিষয়ে প্রশ্নপত্রে ভুল বা অসঙ্গতি রয়েছে, সেগুলো সংশোধন করে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করার দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।