গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২৫

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

0

লোকসমাজ ডেস্ক ॥ ঈদের দিন গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং তিনজন বাসের যাত্রী বলে জানা গেছে। নিহতদের মধ্যে এক শিশু, গর্ভবতী নারী ও তিনজন পুরুষ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইলের দুই আরোহীসহ ৪ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিয়ামুল হুদা

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেদগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসটির তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও মৃত্যুর ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল-এ পাঠান।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।