শালিখায় আধা-কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি

0
মাগুরার শালিখায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ আটক চিত্তরঞ্জন ।। ছবি: ভিডিও থেকে নেওয়া

শালিখা মাগুরা প্রতিনিধিঃ শালিখায় আধা-কেজি গাঁজাসহ আটক করা হয়েছে চিত্তরঞ্জন নামের একজন মাদক কারবারিকে। মাগুরার শালিখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটককৃত চিত্তরঞ্জন উপজেলার খিলগাঁতী গ্রামের মৃত নিরাপদ বিশ্বাসের ছেলে।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার খিলগাঁতী এলাকায় দীর্ঘ ২ ঘণ্টার এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি চিত্তরঞ্জনের বসত বাড়িতে সরাসরি তল্লাশি চালানো হয়। এ সময় আধা কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে পুনরায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।