আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝিকরগাছায় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
রোববার আসরবাদ ঝিকরগাছা সোনালী মার্কেট চত্বরে মিছিলপূর্ব সমাবেশ ও পরবর্তী বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা || ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের ঝিকরগাছা-য় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) আসরবাদ ঝিকরগাছা সোনালী মার্কেট চত্বরে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা; মিছিল-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ এবং বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং তাঁরা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান।

এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুর রহমান রুবেল, আব্দুস সালাম পলাশ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামিম রেজা ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হাসান চয়নসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে; মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে অংশ নেন।