ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন সাংবাদিক আলমগীর কবিরকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

কিডনি রোগে আক্রান্ত লোকসমাজ পত্রিকার সাংবাদিক আলমগীর কবির হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার তাকে দেখতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

0
আইসিইউতে চিকিৎসাধীন সাংবাদিক আলমগীর কবির
কিডনি রোগে আক্রান্ত লোকসমাজ পত্রিকার সাংবাদিক আলমগীর কবির হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার তাকে দেখতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : দৈনিক লোকসমাজের যশোর সদরের রূপদিয়া সংবাদদাতা আলমগীর কবির বর্তমানে ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার তাকে দেখতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত আলমগীর কবির দুই দিন আগে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রতিমন্ত্রীর নির্দেশনায় তাকে যশোর থেকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ নেওয়া হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সুপার স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার কার্ডিয়াক অবস্থার উন্নতি হলে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগে হস্তান্তর করা হবে।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, পরবর্তী সময়ে তার কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করার পরিকল্পনা রয়েছে।

বুধবার আইসিইউতে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আলমগীর কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এদিকে আলমগীর কবিরের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।