ঝিকরগাছায় বুদ্ধি প্রতিবন্ধীর সন্তান প্রসব, পালিয়েছে অভিযুক্ত

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা ॥ যশোরে ঝিকরগাছায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে। ঘটনাটি জানাজানির পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ষাটোর্ধ আব্দুর রহমান নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামে।

তিনি একই গ্রামের বাসিন্দা। চার সন্তানের জনক আব্দুর রহমানের আদি নিবাস খুলনা দৌলতপুর এলাকায়। তিনি দীর্ঘদিন যাবত আজমপুর এলাকায় স্ত্রী সন্তানসহ বসবাস করেন। বর্তমানে তার স্ত্রী –সন্তানের পাশাপাশি মেয়ে-জামাই ও নাতি-নাতনি রয়েছে।

প্রতিবন্ধী মেয়েটির পিতা বলেন, প্রায় ৭ মাস আগে আমি ও আমার মেয়ের অস্বাভাবিক শারীরিক পরিবর্তন লক্ষ্য করি। তখন আমার পক্ষে আর কিছু করার ছিলনা। সে সময় পরিবার ও প্রতিবেশীদের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ করি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

গত ১৮ মার্চ মেয়েটিকে নিয়ে নাভারণ বাজারের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে সিজার করে তার একটি পুত্র সন্তান হয়।

তার পিতা অভিযোগ করেন, ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার খবর পেয়ে থানা পুলিশ-সাংবাদিকসহ অনেকে এসেছেন। দোষীকে গ্রেফতার ও বিচারের আশ্বাস দিয়েছেন। কিন্তু কিছুই হয়নি।