বাংলাদেশ পুলিশে এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি; আবেদন শুরু ২৮ এপ্রিল

0
২৮ এপ্রিল থেকে অনলাইনে শুরু হচ্ছে এএসআই পদে আবেদনের প্রক্রিয়া; যা চলবে ২৭ মে পর্যন্ত।। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

পদের নাম ও বেতন স্কেল:

  • পদের নাম: এএসআই (নিরস্ত্র)।

  • বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

আবেদনের যোগ্যতা:

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ পেতে হবে।

  • দক্ষতা: কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

  • বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছর (মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)।

  • বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)।

শারীরিক যোগ্যতা:

  • পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত ৩৪ ইঞ্চি।

  • নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

আবেদন প্রক্রিয়া:

  • অনলাইনে আবেদন: আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণ করতে হবে।

  • আবেদন ফি: টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে ৪৮ টাকা জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ সময়সীমা:

  • আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬, সকাল ১০টা।

  • আবেদন শেষ: ২৭ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।