নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

0
প্রধানমন্ত্রীর কার্যালয়, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান সংকট এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধাগুলো কোথায়, তা ব্যবসায়ীদের কাছে সরাসরি জানতে চান তিনি।

এ সময় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর নিকট নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (০৪ এপ্রিল) রাজধানীতে প্রধামন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার কথা বলেছেন তারা।