জীবননগরে নয়নজুলি খাল ভরাট করে রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সরকারি ‘নয়নজুলি খাল’ অবৈধভাবে ভরাট করে রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জীবনগর পৌরবাসীর আয়োজনে উপজেলা শহরের বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাবেক পৌর কমিশনার আব্দুর রশিদ, সাবেক কমিশনার ও পৌর যুবদলের আহ্বায়ক হজরত আলী সরদার।

বক্তারা বলেন, নয়নজুলি খালটি সরকারি সম্পদ ও জনগুরুত্বপূর্ণ জলাধার। এটি অবৈধভাবে ভরাট করে রাস্তা তৈরির যে চেষ্টা চালানো হচ্ছে, তা আইনসম্মত নয়। প্রশাসনের কাছে আমাদের দাবি, তাৎক্ষণিকভাবে ভরাট বন্ধ করে খালটি পুনরুদ্ধার করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব সুমন বিশ্বাস, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খোকা,ছাত্রশিবিরের সাইমুম পারভেজ প্রমুখ।