ঝিকরগাছায় ৭’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

0
ছবি: লোকসমাজ।

ঝিকরগাছা সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় কৃষি প্রণোদনার আওতায় তালিকাভুক্ত ৭’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০মার্চ) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছাঃ রনী খাতুন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানানো হয়েছে, ৪’শ কৃষকের মাঝে জন প্রতি এক কেজি পাট বীজ, ডিএপি ৫কেজি, এমওপি ৫ কেজি সার এবং ১২০জন কৃষকের জনপ্রতি ৫কেজি মুগ ডাল বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার বিতরণ ও ১৮০জন কৃষকের মাঝে এক কেজি করে তিল বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি করে এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

সার ও বীজ বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, উদ্ভিদ মফিজুর রহমানসহ সকল ব্লকের উপসহকারী কৃষি অফিসারগণ।

এদিকে চলতি আউশ ও রোপাআমন মৌসুমে জন্য ধানের বীজ বিতরণে ২৪’শ কৃষকের হালনাগাদ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম।