দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত; উদ্ধার কাজ চলছে

0
দিনাজপুরের সেতাবগঞ্জ স্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটে ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের সময় ‘গ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে ক্ষতিগ্রস্ত বগিটি স্টেশনে রেখেই বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি সান্তাহারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে।

দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান নিশ্চিত করেছেন যে, ২ নম্বর লাইনে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী একতা এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন অতিক্রম করছে। দ্রুততম সময়ের মধ্যে ১ নম্বর লাইন সচল করার চেষ্টা চলছে।