রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

0
রাজধানীতে চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস।। এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর নারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর সার্বিক সড়ক পরিবহন পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং জনভোগান্তি কমাতে মন্ত্রীর কাছে প্রয়োজনীয় দিকনির্দেশনা চান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কর্মজীবী ও শিক্ষার্থী নারীদের যাতায়াতে সুবিধা দিতে অবিলম্বে রাজধানীতে পর্যাপ্ত ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে হবে।

একই দিনে প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকেও বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ আসন্ন ঈদুল ফিতরের আগেই সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন।