যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান : নিরাপত্তা কর্মকর্তা লারিজানি

0
ওয়াশিংটনের সাথে আলোচনার পথ বন্ধ করে দিল তেহরান। আলী লারিজানির কঠোর অবস্থানের পর মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপে বসার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। সোমবার (২ মার্চ) ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এক বিবৃতিতে স্পষ্ট জানান, ওমানের মধ্যস্থতায় আলোচনার যে গুঞ্জন ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ প্রকাশ করেছে, তার কোনো ভিত্তি নেই। লারিজানির এই কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, যুদ্ধপরিস্থিতি লেবাননে ভয়াবহ রূপ নিয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রয়টার্স। ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। অন্যদিকে, উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) ইরানের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে যৌথ প্রতিরোধের অঙ্গীকার করেছে। তবে খোদ যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ আমেরিকান ইরানে হামলার বিরোধিতা করছেন এবং অধিকাংশ নাগরিক ট্রাম্পের সামরিক নীতি নিয়ে সন্দিহান।