মৃত্যুর খবর নাকচ; নিরাপদ ও সুস্থ আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

0
মাহমুদ আহমাদিনেজাদ বেঁচে আছেন! তেহরানে তাঁর নিরাপত্তা ভবনে হামলার পর ছড়িয়ে পড়া মৃত্যুর খবরকে গুজব বলে নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহতের খবরটি নাকচ করে দিয়েছে তাঁর দপ্তর। রোববার (১ মার্চ) আহমাদিনেজাদের ঘনিষ্ঠ এক সহযোগী তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে নিশ্চিত করেছেন যে, সাবেক এই প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। এর আগে শনিবার তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার সময় আহমাদিনেজাদ তাঁর নিজস্ব বাসভবনেই ছিলেন। তবে হামলাটি চালানো হয়েছিল তাঁর নিরাপত্তা কাজে ব্যবহৃত পাশের একটি ভবনে, যা মূল বাসভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত। ওই ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আহমাদিনেজাদের তিনজন দেহরক্ষী নিহত হন, যাঁরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ছিলেন। আহমাদিনেজাদের উপদেষ্টা জানান, মূল বাসভবনটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং সেটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। বর্তমানে তিনি নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।