খামেনির রক্ত বৃথা যেতে দেব না, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে কঠোর হামলা চলবে: ইরানি প্রেসিডেন্ট

0
সর্বোচ্চ নেতাকে হত্যার পর চুপ থাকবে না ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় কঠোর হামলার হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় প্রতিশোধের অগ্নিশপথ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (১ মার্চ) টেলিভিশনে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলোতে ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর হামলা অব্যাহত থাকবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করেই সামনে এগিয়ে যাবো। শহীদ খামেনির শাহাদাত বরণ ছিল তাঁর দীর্ঘ বছরের ত্যাগের চূড়ান্ত পরিণতি।” তিনি আরও ঘোষণা করেন, ইরানের সামরিক শক্তি শত্রুদের ঘাঁটিগুলো ধ্বংস করতে পিছপা হবে না। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের কমান্ড স্তরে বড় আঘাত এলেও, প্রতিরোধ যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন তিনি। এই ভাষণের পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।