খামেনি হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের নিষ্ঠুর লঙ্ঘন: পুতিন

0
এক পরম বন্ধুকে হারাল রাশিয়া; খামেনির বিদায়ে পুতিনের আবেগঘন বার্তা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খামেনির এই হত্যাকাণ্ডকে মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল রীতির ‘নিষ্ঠুর লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন তিনি। রোববার (১ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেন।

শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় খামেনি নিহত হওয়ার পর পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। পুতিন তাঁর বার্তায় বলেন, রাশিয়ায় আয়াতুল্লাহ খামেনি একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে রাশিয়া ও ইরানের মধ্যকার কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তিন দশকেরও বেশি সময় ধরে ইরানকে নেতৃত্ব দেওয়া এই আধ্যাত্মিক নেতার মৃত্যুতে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে ক্রেমলিন মনে করে।