রামপালে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (০১ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা।

অভিযান চলাকালে সহকারী পরিচালক শরীফা সুলতানা জানান, মূলত তিনটি প্রধান অপরাধে এই জরিমানা আদায় করা হয়েছে।

আসন্ন রমজানকে সামনে রেখে ইফতার তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রঙ ব্যবহার। মিষ্টির দোকানগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ। মুদি দোকানে সাধারণ খাদ্যে ব্যবহারের অনুপযোগী টেক্সটাইল রঙ মজুদ ও বিক্রয়। জরিমানার ভয়ে অনেক ব্যবসায়ী তড়িঘড়ি করে দোকানের সাটার বন্ধ করে এলাকা থেকে চম্পট দেন।

সহকারী পরিচালক শরীফা সুলতানা বলেন, জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।