নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

0
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন।

মো. সেলিম জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হলেও বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান মন্ত্রীর ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়লাভ করার পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান আমির খসরু মাহমুদ চৌধুরী।