সর্বোচ্চ নেতাকে হারিয়ে শোকাতুর ইরান

0
সর্বোচ্চ নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল ইরান; রাজপথে জনসমুদ্র।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। রোববার (১ মার্চ) রাষ্ট্রীয় শোকের প্রথম দিনে রাজধানী তেহরানসহ দেশটির প্রধান শহরগুলোতে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসেন। আল-জাজিরা ও ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রিয় নেতাকে হারিয়ে সাধারণ মানুষের আহাজারি ও বিলাপে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তেহরান, ইয়াসুজ এবং লোরেস্তান প্রদেশের রাজপথ জনসমুদ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির শাহাদাত বরণের খবরে বিক্ষুব্ধ ও শোকাতুর মানুষ কালো পোশাক পরে মিছিলে অংশ নেন। তেহরান টাইমস জানিয়েছে, বিভিন্ন শহরে শোক সভার পাশাপাশি নিহতের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও বিলাপ করতে দেখা গেছে হাজারো মানুষকে।