ইরানে হামলায় প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত

0
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও সেনাপ্রধান আব্দোলরহিম মৌসাভি যৌথ হামলায় নিহত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকালে চালানো হামলায় তারা প্রাণ হারান। এর আগে শনিবারের হামলায় প্রাণ হারিয়েছিলেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি-র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রভাবশালী প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে শীর্ষ চার সামরিক ও নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তাকে হারিয়ে ইরান এখন চরম সামরিক ও নিরাপত্তা সংকটে পড়েছে। তেহরানের পক্ষ থেকে এ ঘটনার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।