খামেনি হত্যার প্রতিবাদে ভারতের কাশ্মীরে বিক্ষোভ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারো শিয়া মুসলিম রাস্তায় নেমেছেন। রবিবার (১ মার্চ) শ্রীনগরের প্রধান চত্বরে বড় সমাবেশ হয়েছে।

এসময় বিক্ষোভকারীরা লাল, কালো ও হলুদ পতাকা হাতে জড়ো হন। সমাবেশে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান শোনা যায়।

কাশ্মীরের আরও বিভিন্ন এলাকায় একই ধরনের বিক্ষোভ হয়। ভারতের যেসব অঞ্চলে উল্লেখযোগ্য শিয়া মুসলিম জনসংখ্যা আছে, সেখানেও প্রতিবাদ হয়েছে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, তিনি এ ঘটনার বিষয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

এসময় তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার ও ‘উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ এড়িয়ে চলার আহ্বান জানান।