খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

0
করাচিতে মার্কিন কনস্যুলেটে বিক্ষোভকারীদের হামলা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেট অভিমুখে বিক্ষোভ মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) করাচির মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও গুলিবর্ষণ করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। করাচি সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খামেনি হত্যার ঘটনায় উত্তাল পাকিস্তানে এই প্রাণহানির ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।