তেহরানে ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

0
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। তেহরানে ভয়াবহ হামলায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাজধানী তেহরানে নিজ কার্যালয়ে এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানায়, ‘সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’।

রয়টার্সের তথ্যমতে, গতকাল শনিবার সকালে তেহরানে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-ও এই খবরটি নিশ্চিত করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ খামেনির মৃত্যুর খবর প্রথম প্রকাশ করেন।

সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরান সরকার আজ রোববার থেকে সারাদেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে চরম অস্থিরতা ও বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে।