অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্তগুলো নেওয়া হতো কেবিনেটের বাইরে: এম সাখাওয়াত হোসেন

0
"বড় সিদ্ধান্তগুলো নেওয়া হতো উপদেষ্টা পরিষদের বাইরে"—সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের ভেতরের গোপন খবর ফাঁস করলেন সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের নীতি-নির্ধারণী ও গুরুত্বপূর্ণ বড় সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদের সভার বাইরে থেকে নেওয়া হতো বলে চাঞ্চল্যকর দাবি করেছেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বিদায়ী সরকারের দেড় বছরের কার্যক্রমের বিভিন্ন অজানা ও বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খোলেন।

সাবেক এই নির্বাচন কমিশনার আক্ষেপ করে বলেন, নির্বাচন ও রাজনৈতিক পরিবর্তন নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সরকার তাঁর কোনো পরামর্শ নেয়নি। তিনি ইঙ্গিত দেন, সরকারের ভেতরে একটি প্রভাবশালী ‘কিচেন ক্যাবিনেট’ সক্রিয় ছিল, যারা ২৭ জনের পরিষদের অগোচরেই সব চূড়ান্ত করত। পুলিশের মারণাস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে স্নাইপারদের গুলিবর্ষণ নিয়ে তদন্ত করতে চাওয়ায় মাত্র এক সপ্তাহের মাথায় তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। সাখাওয়াত হোসেনের মতে, ভিডিও ফুটেজে দেখা স্নাইপারদের অনেকের চেহারা এ দেশীয়দের মতো ছিল না, যা থেকে তিনি ধারণা করছেন তারা ‘বহিরাগত’ হতে পারে। দায়িত্ব নেওয়ার সাত দিনের মাথায় তিনি পদত্যাগ করতে চাইলেও প্রধান উপদেষ্টার অনুরোধে থেকে যান।