এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

0
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধানমন্ডির আবাহনী মাঠে এই বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সানন্দে তাঁদের দাওয়াত গ্রহণ করেছেন। এই ইফতার মাহফিলের মধ্য দিয়েই দলটির বছরব্যাপী রাজনৈতিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। নতুন প্রজন্মের এই দলটির প্রথম বর্ষপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।