আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন মো. সরওয়ার আলম

0
রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেলেন মো. সরওয়ার আলম।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন তথ্য ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা মো. সরওয়ার আলম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে একই পদে নিয়োগ দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস ১৯৮৪ ব্যাচের এই সাবেক সচিবকে সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য সব পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, মো. সরওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠন ও বঙ্গভবনের জনসংযোগ কার্যক্রম গতিশীল করতেই অভিজ্ঞ এই কর্মকর্তাকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।