ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তিকাল, জানাজা সম্পন্ন

0
ছবি: লোকসমাজ।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা পৌর সদরের মোবারকপুর গ্রামের বাসিন্দা ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলামের মা শতবর্ষী সালেহা বেগম মঙ্গলবার ভোরে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকাল ১০টায় মোবারকপুর মোহাম্মাদিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রথম ও জোহরবাদ গ্রামের বাড়ি উপজেলার বাকঁড়া ইউনিয়নের দক্ষিণ মাটশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্বামীর কবরের পাশে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

জানাজা পরিচালনা করেন, হাফেজ আফনান ইসলাম। পৃথক জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সহসভাপতি হাবিবুর রহমান মন্টু, যুগ্মসম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সহসভাপতি নজরুল ইসলাম বাবুল, সহসভাপতি আতাউর রহমান জসি প্রমুখ।

এদিকে মরহুম সালেহা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।