চুক্তিভিত্তিক নিয়োগে প্রধানমন্ত্রীর পিএস ও এপিএস হলেন মেহেদুল ও সানি

0
মেহেদুল ইসলাম ও আব্দুর রহমান সানি, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ পদে মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে আব্দুর রহমান সানি নিয়োগ পেয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ পাওয়া মো. মেহেদুল ইসলাম গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন প্রাপ্য হবেন। আর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পাওয়া আব্দুর রহমান সানি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।

অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধাসরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।