প্রিয় নেতার সাফল্যে উল্লসিত যশোর; মিষ্টিমুখ করালেন তরুণ আইনজীবীরা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করায় আনন্দ ও উল্লাসে মেতেছে যশোর। প্রিয় নেতার এই সাফল্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর আইনজীবী সমিতি (উকিল বার) ভবনের সামনে সাধারণ মানুষ ও পথচারীদের মিষ্টিমুখ করিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তরুণ নেতারা।

মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক মুক্তা, অ্যাডভোকেট বোরহান সিদ্দিকী, অ্যাডভোকেট ফিরোজ হক, অ্যাডভোকেট সোনিয়া শারমিন, অ্যাডভোকেট ফারহানা বন্যা, অ্যাডভোকেট মেহেনিগার সাকী, অ্যাডভোকেট ফরিদ হোসেন এবং অ্যাডভোকেট শাহনাজ জিনাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আইনজীবীরা বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের এই অর্জন যশোরের সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন। বিদ্যুৎ ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষরা স্বতঃস্ফূর্তভাবে মিষ্টিমুখ করেন এবং নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।