চৌগাছার পল্লীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে মুদি দোকান ভস্মীভূত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার পল্লীতে একটি মুদি দোকানে আগুন লেগে সব পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানির অভিযোগ দুর্বৃত্তরা তার দোকোনে আগুন ধরিয়েছে, সিসি ক্যামেরায় তা দেখা গেছে।

ভুক্তভোগী দোকানি বুড়িন্দিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দার আলী বলেন, গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের কাছে তার দোকানে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আগুন লাগার খবর পান। দ্রুত সেখানে গিয়ে তিনি ও স্থানীয়রা আগুন নেভানের চেষ্টা করেন। ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। দোকানে রাখা একটি ফ্রিজসহ সব মালামাল পুড়ে গেছে যার ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা।

তিনি আরও বলেন, দোকানের কিছু দূরে একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি দোকানে তরল কিছু ঢেলে দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যাচ্ছে, তবে তাদরেকে চেনা যায়নি।

চৌগাছা থানার অফিসার ইনচাজ (ওসির্) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখানও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।