ফকিরহাটে ইয়াবাসহ গ্রেফতার- ৪

0

ফকিরহাট (বাগেরহাট)সংবাদদাতা ॥ ফকিরহাট সেনা ক্যাম্পের অভিযানে মাদক ও অন্যান্য সরঞ্জামাদিসহ চার মাদককারবারী গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা, সরদার আরিফুজ্জামান (৪৫) সাইফুল ইসলাম হিরক (৩৫) ইমরান মোল্লা (৩০) ও ফরহাদ শেখ (৩২)।

সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিকহাট আর্মি ক্যাম্পের টহল দল আকস্মিক অভিযান পরিচালনা করে। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

অভিযানে ১ হাজার ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ফয়েল পেপার, ১টি মাদক সেবনের ম্যাট, ৭টি স্মার্টফোন, ৪টি বাটন মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ২টি মেমোরি কার্ড, ৩টি সিম কার্ড, ১টি এটিএম কার্ড, ৬ হাজার ৪ শ ১৩ টাকা উদ্ধার করা হয়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।