সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহান ৪ দিনের রিমান্ডে

0
সালমান এফ রহমান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আর অবৈধ সম্পদ অর্জনের মামলায় পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ সোমবার পৃথক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, এফ রহমানের পাঁচদিন ও সোহানুর রহমান সিয়ামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। দুদকের তরফে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের চার দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন।