যশোরের শীর্ষ সন্ত্রাসী গোল্ডেন সাব্বির আটক, অস্ত্র ও ককটেল উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ।। যশোরে আলোচিত সন্ত্রাসী সাব্বির হোসেন ওরফে গোল্ডেন সাব্বিরকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

এসময় তার ফ্ল্যাট থেকে একটি পিস্তল ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়।আটক সাব্বির শহরের চাঁচড়া রায়পাড়ার মশিয়ার রহমান খোকনের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি।

র‌্যাব সূত্র জানায়, গোল্ডেন সাব্বির দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন এবং সেখান থেকেই তিনি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময রান্নাঘর থেকে একটি পিস্তল এবং খাটের পাশে লুকিয়ে রাখা ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, গোল্ডেন সাব্বির দুটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে যশোরের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর আগেও ২০২০ সালে তাকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল।