শামস-উল-হুদা ফুটবল একাডেমির খেলোয়াড় বাছাই প্রথম দিনে ১০০জন পেলেন ইয়েস কার্ড

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমির আয়োজনে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য দুই দিনব্যাপী খেলোয়াড় বাছাই শুরু হয়েছে। শুক্রবার যশোর শহরতলীর হামিদপুরস্থ শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে প্রথম দিনের কার্যক্রমে দেশের ৬৩টি জেলার ফুটবলাররা অংশ নেন।

শামস-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শেখ শামস-উল-বারী শিমুল বলেন, প্রথম দিনে দেশের ৬৩টি জেলার ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় দুই হাজার ফুটবলার অংশ নেন। এদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে ১০০ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়েছে। একাডেমির ছয়টি মাঠে একযোগে এই বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

একাডেমির প্রধান কোচ কাজী মারুফ হোসেন, সিনিয়র সহকারী কোচ এমাদুল হক খান, সহকারী কোচ জাহিদ হোসেন, মোহাম্মদ লিটন, আনোয়ার হোসেন, আরিফ হোসেন, মোহাম্মদ মিন্টু ফুটবলার বাছাই সম্পন্ন করেন। আজ যশোর জেলার ফুটবলার বাছাই অনুষ্ঠিত হবে।