২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা

0

লোকসমাজ ডেস্ক ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুসারে নির্বাচনী প্রচারণা ২০২৬ সালের ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) শুরু হবে। ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও সমর্থকরা।

বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের প্রচারণার তারিখ ঘোষণা করেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফ্রেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ওইদিন (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।