ঝিকরগাছায় শিক্ষক-কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সাথে মুন্নির মতবিনিময়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় শিক্ষক-কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সাথে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির মতবিনিময় সভা হয়েছে।

শনিবার ঝিকরগাছা বিএম হাইস্কুলের সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ও ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপি সদস্য যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।

এ সময় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, সিনিয়র সহ-সভাপতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাছান উদ্দিন, সহ-সভাপতি আলিমননেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ শাহানারা খাতুন, রাজাপুর মাধ্যমিকব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, শিমুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজা, সমিতির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।