নির্বাচনী মনোনয়ন পেয়েই তরিকুল ইসলামের কবর জিয়ারত করলেন শহীদ ইকবাল

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছন, যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের ধানের শীর্ষ মনোনীত প্রাথী অ্যাড. শহীদ ইকবাল হোসেন।

দলীয় মনোনয়ন লাভের পর শনিবার বেলা ১১ টায় তিনি উপজেলার র্সবস্তরের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে যশোর শহরের কারবালা কবর স্থানে গিয়ে বরেণ্য এই রাজনীতিকের কবর জিয়ারত করেন।

এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রয়াত মুসার বাস ভবনে গিয়ে তার সহধর্মিনী হাসিনারা খাতুনের কাছে গিয়ে দোয়া চান। পরে অ্যাড. শহীদ ইকবাল হোসেন প্রয়াত এই নেতার কনিষ্ঠ পুত্র সাবেক জেলা যুবদল নেতা মঈনুল ইসলাম মঈনকে সাথে নিয়ে মুসার কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বিএনপি নেতা আলাউদ্দিন আহমেদ, মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম টগর, যুবদল নেতা শাহিন আলম লালু প্রমুখ।