অক্সফোর্ড স্কুলে ক্বিরাত হামদ ও নাত প্রতিযোগিতা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয় অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) উপলক্ষে ক্বিরাত, হামদ, নাত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি একে শরফুদ্দৌলাহ ছোটলু। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য মারুফ হোসেন। বিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে অন্যান্যের ভেতর উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শহিনুর বেগম, শিক্ষক মো. সজিব, আবিদা মাজেদ, সেলিনা নাহার, রিজওয়ানা নাহিদ প্রমুখ।

বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পরে দোয়া পরিচালনা করেন যশোরের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল মান্নান।